পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale
অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন কর্মচারী নেতারা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাক্ষাৎ করেন তারা। এ সময় বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ সচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নানসহ বেশ কয়েকজন কর্মচারী নেতা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান কর্মচারী নেতারা। বিগত সময়ে পে স্কেলের দাবিতে চলা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে কর্মচারীদের পক্ষে যে আওয়াজ জোনায়েদ সাকি তুলেছিলেন তা স্মরণ করিয়ে দেন তারা। পরে পে স্কেল নিয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা জানতে চান কর্মচারীরা।
এ সময় প্রতিমন্ত্রী বলেছেন, একটু সময় লাগবে, তবে আপনারা আস্তে ধীরে পে স্কেল পাবেন।
সাক্ষাৎ শেষে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নান বলেন, প্রতিমন্ত্রী বলেছেন, পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন আপনারা আস্তে ধীরে পাবেন। তবে একটু সময় লাগবে। ধৈর্য ধরেন, পাবেন। তবে কতদিন সময় লাগবে তা স্পষ্ট করেননি প্রতিমন্ত্রী।

Post a Comment