Header Ads

পে স্কেলের বাজেট ব্যয় হচ্ছে যেসব খাতে/The budget for the pay scale is being spent on the following sectors:

 

আন্তর্জাতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং বাড়তে থাকা রাজস্ব ঘাটতির কারণে এবার ঝুলে যাচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়ন। অর্থনৈতিক চাপে সরকার আপাতত পে স্কেল বাস্তবায়নে ধীরে চলার নীতি অনুসরণ করছে।


অর্থ বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে পে স্কেল বাস্তবায়নের জন্য সংরক্ষিত ৪০ হাজার কোটি টাকার প্রায় পুরো অর্থ অন্য খাতে ব্যয় করা হয়েছে। এর মধ্যে ২৪ হাজার কোটি টাকা জ্বালানি খাতের ভর্তুকিতে দেওয়া হয়েছে। এছাড়া কৃষকদের ঋণ সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড প্রকল্পে ব্যয় হয়েছে ৩৮ কোটি ৭ লাখ টাকা।


ফলে পে স্কেলের জন্য সংরক্ষিত ৪০ হাজার কোটি টাকার মধ্যে ৩৯ হাজার ৩৮ কোটি ৭ লাখ টাকা ইতোমধ্যে ব্যয় হয়ে গেছে এবং মাত্র ৯৬১ কোটি ৯৩ লাখ টাকা অবশিষ্ট রয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের রাজস্ব ঘাটতি ইতোমধ্যে ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মধ্যে আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং আমদানি ব্যয় বৃদ্ধির কারণে সরকারের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে চলতি অর্থবছরে নতুন পে স্কেল কার্যকর করা কঠিন হয়ে পড়েছে।news24bd

No comments