Header Ads

আটকে আছে ১৪ হজার প্রাথমিক শিক্ষকের যোগদান, যা জানালেন ডিজি/DG reveals that 14,000 primary teachers' recruitment is stalled

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের প্রায় আড়াইমাস পরও নির্বাচিত প্রার্থীরা যোগদান করতে পারেননি। এমনকি তাদের নিয়োগপত্রও দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রায় সাড়ে ১৪ হাজার প্রার্থী।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সঙ্গে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তিনি জানান, ‘সহকারী শিক্ষকদের যোগদানের বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে এ বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে কবে তারা যোগদান করবেন সেটি এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

প্রার্থীদের নিয়োগপত্র কবে দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রাথমিকের ডিজি আরও বলেন, ‘নিয়োগপত্র, যোগদান সবকিছুর জন্যই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

গত ২১ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। জেলাভিত্তিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করে অধিদফতর। পরে গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তবে তড়িঘড়ি করে নেওয়া এ পরীক্ষা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। ডিভাইস জালিয়াতি ও নানা অভিযোগে রেকর্ড সংখ্যক প্রার্থীকে আটক করা হয়।বাংলাভিশন

No comments