সবচেয়ে কম ব্যবহারকারী গ্রাহকদের বিদ্যুতের দাম কমানো হলো/Electricity prices reduced for customers with the lowest usage
সব ধরনের গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানোর একদিন পরই কমানো হলো লাইফলাইন (০ থেকে ৫০ ইউনিট) ও আবাসিক প্রথম ধাপের (০ থেকে ৭৫ ইউনিট) গ্রাহকদের বিদ্যুতের দাম। ফলে পূর্বের দামেই এখন বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এ স্ল্যাবের গ্রাহকরা।
আজ বৃহস্পতিবার (৪ জুন) নতুন এ মূল্যহার ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
ঘোষণায় বলা হয়, সব বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানির আবাসিক গ্রাহক শ্রেণির অন্তর্ভুক্ত লাইফলাইনের (০-৫০ ইউনিট) এনার্জি রেট ৪ টাকা ৬৩ পয়সা এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) এনার্জি রেট ৫ টাকা ২৬ পয়সা বিল জুন মাস থেকে কার্যকর থাকবে।
এর আগে গতকাল বুধবার (৩ জুন) বিইআরসি বিদ্যুতের নতুন মূল্য ঘোষণা করে। এতে আবাসিক লাইফলাইন (০ থেকে ৫০ ইউনিট) গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম চার টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে পাঁচ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছিল। একইসঙ্গে আবাসিক প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাঁচ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ছয় টাকা ১৮ পয়সা করা হয়েছিল।
Post a Comment