Header Ads

গাড়ির টায়ার কেন কালো হয়, জানুন কারণ/Why car tires turn black, know the reason/

 

গাড়ির টায়ার কেন কালো হয়, জানুন কারণ/Why car tires turn black, know the reason/


রাস্তায় চলাচলকারী প্রায় সব গাড়ির টায়ারই কালো রঙের দেখা যায়। এর পেছনে শুধু সৌন্দর্য নয়, রয়েছে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত কারণ। টায়ার তৈরিতে ব্যবহৃত কার্বন ব্ল্যাক নামের উপাদানের কারণেই টায়ারের রং কালো হয় এবং একই সঙ্গে এর স্থায়িত্বও বাড়ে।
কার্বন ব্ল্যাক রাবারের সঙ্গে মেশানো হয় টায়ারকে আরও শক্ত, টেকসই এবং ঘর্ষণ-সহনশীল করতে। ফলে টায়ার দ্রুত ক্ষয়ে যায় না এবং দীর্ঘ সময় ব্যবহার করা যায়।

এ ছাড়া কার্বন ব্ল্যাক সূর্যের অতিবেগুনি (ইউভি) রশ্মি শোষণ করে, যার ফলে রাবার সহজে ফেটে যায় না বা নষ্ট হয় না। গাড়ি চলার সময় টায়ারে যে তাপ তৈরি হয়, তা নিয়ন্ত্রণেও এটি ভূমিকা রাখে।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, প্রথম দিকের টায়ার প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি হওয়ায় সেগুলো সাদা বা হালকা রঙের ছিল। কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে কার্বন ব্ল্যাক ব্যবহারের প্রচলন শুরু হয়। এরপর থেকেই কালো টায়ারই হয়ে ওঠে শিল্পের মানদণ্ড।

বিশেষজ্ঞদের মতে, টায়ার কালো হওয়ার মূল উদ্দেশ্য শুধু রঙ নয় বরং নিরাপত্তা, স্থায়িত্ব ও কার্যক্ষমতা নিশ্চিত করা।

আরটিভি/

No comments